সখীপুরে বাল্যবিয়ে থেকে নবম শ্রেণির ছাত্রীর রক্ষা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৩
টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী রুমা আক্তার। রুমা উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। জানা যায়, সোমবার রাতে উপজেলার বড় চওনা (চাম্বলতলা) গ্রামের ফরহাদ হোসেনের প্রবাসী পুত্র সোহেল রানার সাথে একই উপজেলার কচুয়া দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রশীদের নবম শ্রেণিতে পড়ুয়া কনের বাড়িতে ধুম-ধাম আয়োজনে বিয়ের প্রস্তুতি চলছিল। বর পক্ষও যথারীতি কনের বাড়িতে হাজির ছিলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, খবর পেয়ে তিনি সখীপুর থানার পুলিশ পাঠিয়ে বাল্যবিয়ের কুফল বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেন।