উপজেলার কাফ্রিখালের এক কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে ধর্ষক গোলাম রব্বানীর বিরুদ্ধে করা মামলায় আরো ৩ জনকে আটক করেছে মিঠাপুকুর থানা পুলিশ। আটককৃতরা হলো ধর্ষক গোলাম রব্বানীর পিতা আবদুল ওহাব, বাবু মিয়া এবং লাইজু বেগম। উল্লেখ্য, ধর্ষিতা ছাত্রী নিজেই বাদি হয়ে গত বৃহস্পতিবার তাকে ধর্ষণের অভিযোগে বখাটে রব্বানী ও তার সহযোগীদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করে।
মিঠাপুকুর থানার তদন্তকারী কর্মকর্তা মোসলেম আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাতক রব্বানীকে ধরার চেষ্টা চলছে ।
