চান্দিনায় ট্রাক চাপায় শিক্ষক নিহত

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:৫০
কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় আব্দুল মবিন (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন বড় গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল মবিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের মৃত ইয়াছিন সরকারের ছেলে। তিনি ঐ উপজেলার চশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।