কর্পোরেট নেতৃত্ব তৈরিতে রবি’র ইয়াং ট্যালেন্ট প্রোগ্রাম শুরু

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২২:১৭
আগামীর মেধাবী, দক্ষ ও যোগ্য কর্পোরেট নেতৃত্ব তৈরিতে সহায়তা দিতে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমেটেড তরুণদের মধ্যে ‘ইয়াং ট্যালেন্ট প্রোগ্রাম’ নামের একটি প্রতিযোগিতা শুরু করেছে। রাজধানীর একটি হোটেলে সোমবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন রবি’র চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মতিউল ইসলাম নওশাদ। এ সময় তার সাথে ছিলেন রবি’র উর্ধ্বতন কর্মর্তারা। তারা জানান, এ কর্মসূচির মধ্য দিয়ে তরুণদের মেধার লালন ও উন্নয়নে ভূমিকা রাখতে চায় রবি। মতিউল ইসলাম নওশাদ বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ তরুণ। তাদের মধ্যে রয়েছে অফুরন্ত সম্ভাবনা। দেশের ব্যবসায়িক উন্নয়নের জন্য তরুণদের মেধার উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ প্রতিযোগিতা তিনটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে, যাতে প্রাথমিকভাবে দেশের ১৯টি প্রখ্যাত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হতে চলা শিক্ষার্থীরা তিনটি ধাপে অংশ নিবেন। তাদের মধ্য থেকে নির্বাচিতরা চূড়ান্ত পর্বে অংশ নিবেন। উল্লেখ্য, ২০১২ সালে এই প্রতিযোগিতা প্রথম শুরু করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি