রাজধানীর বসুন্ধরা শপিংমল পরিদর্শন করেছেন বাংলাদেশে সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। গত সোমবার বিকালে প্রায় এক ঘণ্টা বসুন্ধরা শপিংমল পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতীয় হাই-কমিশনার পঙ্কজ শরণ। পরিদর্শনকালে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে সুশীল কুমারকে আকর্ষণীয় উপহার সামগ্রী প্রদান করা হয়।
এর আগে বসুন্ধরা শপিংমলে আসলে মূল গেটে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ঊর্ধ্বতন উপদেষ্টা (কারিগরি) টিআইএম লতিফুল হোসাইন, ঊর্ধ্বতন উপদেষ্টা এ আর রশিদী এবং উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ, উপদেষ্টা মেজর অব. মো. মাহবুব হায়দার খানসহ বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তারা।-প্রেস বিজ্ঞপ্তি
