ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ নতুন কায়দায় নির্যাতন শুরু করেছে। গত ২ দিনে বিএসএফ এর নির্যাতনে আহত গরু ব্যবসায়ী আব্দুল করিম এখন হাসপাতালে কাতরাচ্ছে।
অপরদিকে পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে নির্যাতনে নিহত আনোয়ারুল (৪০) এর লাশ মঙ্গলবার রাতে পারিবারিক গোরন্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বেউরঝাড়ী সীঁমান্তের ৩৭৯ পিলার এলাকায় কাটাতারের পাশ থেকে গরু ব্যবসায়ী আব্দুল করিমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে বেউরঝাড়ী ক্যাম্পের বিজিবি সদস্যরা। ওই দিন সকাল ৬ টায় সময় আব্দুল করিম ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরার সময় রত্নাই সীমান্তের ৩৮১ পিলার এলাকায় ভারতের ১৪ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল¬াহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে ।
অপরদিকে পনচগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ এর নির্যাতনে নিহত আনোয়ারুল (৪০) এর লাশ মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর গ্রামে আনা হয় । পরে তার লাশ পারিবাারিক গোর্স্থানে দাফন করা হয় ।
