জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ, বেদখলে থাকা আরও ১০টি হল উদ্ধার ও প্রথম বর্ষের ভর্তিতে উন্নয়ন ফি তিন হাজার টাকা বাতিলের দাবিতে তৃতীয় দিনের মত বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন অবরোধ করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বেলা দুইটার দিকে উপাচার্য ড. মেসবাহ উদ্দিন আহমেদ প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে লাঞ্ছিত করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অশোক কুমার সাহা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কোন ভিত্তি নেই। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করতে পারেন তারা। আর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থেই প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়েছেন বলে জানান তিনি।
