যাত্রাবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে দোকান মালিক গ্রেফতারং

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩৯
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সুতিখাল এলাকায় ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে সুমন ফকির (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম জানান, গত ২৬ জানুয়ারি সুতিখাল এলাকায় ঐ শিশুটি ধর্ষিত হয়। এ ঘটনার পর শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিত্সার জন্য ভর্তি করা হয়। পরে শিশুর বাবা যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। বুধবার পুলিশ সুমন ফকিরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ফকির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।