যশোরে ট্রাক ড্রাইভার ও হেলপার খুন

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৯
যশোরে দুর্বৃত্তদের হাতে ট্রাক চালক ও হেলপার খুন হয়েছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে যশোর-খুলনা মহাসড়কের পাশে বসুন্দিয়া এলাকার সদর উপজেলার ঘুনি দোলনঘাট এলাকায় একটি ট্রাক থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন:ট্রাক চালক খুলনার দৌলতপুর থানার মানিকতলা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শহিদুল (৩৬) ও হেলপার একই এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে সোহান (২৬)। অজ্ঞাত দুর্বৃত্তরা এ দুজনকে হত্যার পর লাশ ট্রাকের মধ্যে পলিথিন দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায়।