বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির উদ্যোগে গত মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। সিংহের বাংলা রেলস্টেশনের সামনে অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের সভাপতিত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানে বক্তব্য রাখেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, কৃষ্ণগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার পাল, ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির ফোকাল পারসন আলী আহসান সুমন ও কর্মসূচি কর্মকর্তা মো. আলমগীর প্রমুখ।
