জমির সীমানায় পানি পড়ার জায়গা নিয়ে বুধবার রাণীশংকৈলে শালা-ভগ্নিপতির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত হচ্ছেন ভগ্নিপতি আব্দুর রহিম (৬৫)। এ ঘটনায় নিহতের শালা এনতাজুল হক (৬০) ও তার স্ত্রী হুসনে আরা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার দিন শালা-ভগ্নিপতির মধ্যে বাড়ির সীমানায় বৃষ্টির পানি পড়ার জায়গা নিয়ে দুই পুক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শালার ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ভগ্নিপতি মারা যান।
ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
