ফরিদপুরে ফেনসিডিলসহ আটক এক

আপডেট : ০২ মে ২০১৯, ২২:৪১

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর থেকে বুধবার ভারতীয় ফেনসিডিল ভর্তি পিক-আপ জব্দ করেছে র্যাব-৮ ফরিদপুর কোম্পানির সদস্যরা। এ সময় পিক-আপ চালককে আটক করা হয়। ফরিদপুর র্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। আটক পিক-আপ চালকের নাম মো. মাহাবুব ফকির (১৯)।

সংবাদ সম্মেলনে র্যাব-৮ ফরিদপুর সিপিসি ২ এর অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন খবরের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কে চেক পোস্ট বসায় র্যাব। এ সময় একটি হলুদ রঙের পিক-আপ থামার সংকেত দিলে সেটি না থেমে দ্রুত গতিতে চালিয়ে যায়। পরে সেটিকে ধাওয়া করে র্যাব সদস্যরা কানাইপুর এলাকা থেকে আটক করে। এরপর তল্লাশি করে এর পিছনে বাঁশের ঝুড়িতে বিশেষ কায়দায় রাখা ৩৪৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ওই সময় পিক-আপের এক যাত্রী পালিয়ে যায়।