স্বরূপকাঠিতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার চিলতলা বাজারে। জানা গেছে, ভাড়ায় চালিত মোটর সাইকেলের সিরিয়াল নিয়ে দু’মোটর সাইকেল চালক মিজান ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়। আহতরা হলো: বাবুল, জুয়েল, মতিয়ার রহমান মন্টু, মারুফ,মিজান, সান্টু, বাচ্চু ও মোখলেছ।
