রংপুর আইনজীবী সমিতির নির্বাচন

আওয়ামী লীগ সমর্থিতদের জয়

আপডেট : ০২ মে ২০১৯, ২২:৫৬

রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের জয় হয়েছে। আওয়ামী লীগ সমর্থিতরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে। বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত আইনজীবীদের ভরাডুবি হয়েছে। তারা একটি সহ-সভাপতি পদ ও দুইটি সদস্য পদে জয়লাভ করেছে।

ঘোষিত ফলাফলে নির্বাচিতরা হলেন—সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি বিএনপির রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের আব্দুল হক প্রামাণিক, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন, কোষাধ্যক্ষ নাইনুর রহমান, বার কমপ্লেক্স সম্পাদক জিয়াউল হাসান জিয়া, লাইব্রেরি সম্পাদক আকতার হোসেন জুয়েল, ধর্ম সম্পাদক আবু সুফিয়ান হিরু, ক্রীড়া সম্পাদক মতাজুল আরেফীন আরিফ, সদস্য পদে মোজহার আলী পাভেল, আইনুল হক, প্রশান্ত কুমার রায়, গোলাম মওলা চৌধুরী, ফজলুল হক ফাহিম, রনজিত্ সরকার, জাতীয় পার্টির রবিউল ইসলাম রবি ও বিএনপির আবু হাসান সরকার লেলিন।