বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় পানি সংকট

আপডেট : ০২ মে ২০১৯, ২২:৫৮

উদ্বোধনের পর থেকেই চা-বিস্কিট ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায়। এরমধ্যে গত কয়েকদিন যাবত্ আবার খাবারসহ প্রয়োজনীয় পানিও মিলছে না। ক্যাম্পাসের ভেতরে ক্যাফেটেরিয়ার বিকল্প কোনো খাবার জায়গা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী বিধান রায় বলেন, ক্যাফেটেরিয়া এমন একটা জায়গা যেখানে ক্লাসের ফাঁকে এসে সবাই বসে নাস্তা করে। কিন্তু এখানে ঠিকমতো নাস্তা পাওয়া তো যায়ই না, পানিও পাওয়া যাচ্ছে না। প্রায় এক সপ্তাহ থেকে এখানে পানি নেই।

ক্যাফেটেরিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী রেজিস্ট্রার হোসেন আল মুনতাসির বলেন, ক্যাফেটেরিয়ার পানির মোটর নষ্ট হয়ে যাওয়ায় একটু সমস্যা হচ্ছে। তবে অন্য ভবন থেকে পাইপের মাধ্যমে পানি এনে প্রয়োজন মেটানো হচ্ছে। আর খুব দ্রুতই এ সমস্যা সমাধান করা হবে।