রামপালের তাপ বিদ্যুত্ কেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:২৪
ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ বলেছেন, বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের ফলে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হবে। তিনি এলাকাবাসীকে কোন গুজবে কান না দেয়াসহ সুন্দরবনের ক্ষতির গুজব থেকে দূরে থাকার অনুরোধ জানান। এই তাপ বিদ্যুত্ কেন্দ্রের ফলে সুন্দরবনের কোন ক্ষতি হবে না। তাপ বিদ্যুত্ কেন্দ্রের চুল্লির চিমনি ২৬০ মিটার উঁচুতে স্থাপন করা হবে। বুধবার সকালে সুন্দরবনের পাদদেশে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ এলাকা পরিদর্শনে এসে ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ একথা বলেন । ভারতীয় প্রতিনিধিদল পরে বিদ্যুত্ কেন্দ্র এলাকা পরিদর্শনকালে এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। প্রতিনিধি দলে ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ, বিদ্যুত্ সচিব পুজা সংকর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গহর রিজভী, জ্বালানি উপদেষ্টা তৌফিক এ ইলাহী, বিদ্যুত্ সচিব মনোয়ার ইসলাম, পিডিবি’র চেয়ারম্যান ওহাব খাঁন, বাংলাদেশ ডিজেল প্লান্টের এমডি ব্রিগেডিয়ার জেনারেল শফি উপস্থিত ছিলেন।