শাহ্ মেরিনের সার্টিফিকেট প্রদান

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:১০
মেরিটাইম পরিমণ্ডলে আন্তর্জাতিক মানের সি ফেয়ারার্স তৈরির লক্ষ্যে ২০১১ সালে বাংলাদেশ ও ব্রিটিশ সরকারের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় শাহ্ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের অংশীদারিত্ব জন্য প্রথম বছর শাহ্ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট বাংলাদেশে ও দ্বিতীয় বছর ব্রিটেনের সাউথ টাইনসাইড কলেজে পড়াশোনা সম্পন্ন করার সুযোগ পায় শিক্ষার্থী। গত বছরের ১৮ জানুয়ারি ব্রিটিনের সাউথ টাইনসাইড কলেজের উদ্দেশ্য প্রথম ব্যাচের ক্যাডেটদের যাত্রা উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই ধারাবাহিকতায় বাংলাদেশে এক বছর পড়াশোনা সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় গত ১৭ জানুয়ারি। একই দিনে শাহ্ মেরিন অ্যান্ড বিজেনেস ইনস্টিটিউটের ২য় ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী ও সার্টিফিকেট অ্যাওয়ার্ড সিরিমনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার হি নিক ল এবং নির্বাচন কমিশনার ব্রিগিডিয়ার জেনারেল মো. জাবেদ আলী (অব.), শাহ্ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউটের চেয়ারম্যান মাকসুদা আফরোজ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মমিনুল ইসলাম চৌধুরী। এ ছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্যাডেটদের অভিভাবকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ব্রিটিশ-বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। ২ বছর মেয়াদি এই কোর্সে প্রথম বছর এ দেশে এবং ২য় বছর ইংল্যান্ডের সাউথ টাইনসাইড কলেজে সম্পন্ন করতে হয়। সার্টিফিকেট দেওয়া হয় ইংল্যান্ডের সাউথ টাইনসাইড কলেজ থেকে।