ইন্টেরিয়র ও গ্রাফিক্স ডিজাইন কোর্সে ক্যারিয়ার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:১১
কর্মমুখী শিক্ষায় স্বল্পমেয়াদি বিভিন্ন কোর্স করে আপনিও গড়তে পারেন স্বপ্নের ভবিষ্যত্। অন্যের অধীনে চাকরি না করেও গড়ে তুলতে পারেন স্বতন্ত্র সেবাধর্মী ব্যবসা প্রতিষ্ঠান। আর এসব কর্মমুখী শিক্ষার মধ্যে বর্তমানে চাকরির বাজারে এগিয়ে ইন্টেরিয়র ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইন। ঢাকার ধানমন্ডির ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) রয়েছে এ দুটি বিষয়ে ১ বছর ও ৬ মাস মেয়াদি ডিপ্লোমা কোর্স করার সুযোগ। এ ছাড়াও এখানে চালু রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ে ৪ বছর মেয়াদি অনার্স কোর্স। এনআইডিতে মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে ছাড়ের ব্যবস্থা। আধুনিক স্থাপনার অভ্যন্তরীণ সৌন্দর্য বর্ধনে প্রধান ভূমিকা রাখছেন ইন্টেরিয়র ডিজাইনাররা। একটি প্রতিষ্ঠানের অন্দরমহলের সাজসজ্জা বৃদ্ধিতে ইন্টেরিয়র ডিজাইনারদের চাহিদা বুঝতে পারছে কর্তৃপক্ষ। আর তাই বেড়েছে ইন্টেরিয়র ডিজাইনাদের চাহিদা। তাই এ ক্ষেত্রে উন্নত ক্যারিয়ার গড়তে পারেন যে কেউই। আবার বিবিএ, এমবিএ, অনার্স কিংবা গ্র্যাজুয়েশন করার পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনের ওপর শর্ট বা লং কোর্স করেও গড়তে পারেন স্বতন্ত্র কর্মসংস্থান। মূলত ইন্টেরিয়র ডিজাইনারের চাহিদা এখন বিশ্বব্যাপী। একটি নতুন ভবন যখন তৈরি হয়, সেই ভবনে অফিস কিংবা বাসা যাই হোক না কেন, ব্যবহারকারীরা চাইবেন সেটিকে নিজের চাহিদামতো সাজাতে। একজন ইন্টেরিয়র ডিজাইনার ছাড়া তা কখনই সম্ভব নয়। প্রায় সব রিয়েল এস্টেট প্রতিষ্ঠানই এখন ইন্টেরিয়র ডিজাইনার নিয়োগ দিচ্ছে। তাই এখনই এ দেশে ইন্টেরিয়র ডিজাইনারদের চাহিদা তৈরি হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকা, বিজ্ঞাপনী সংস্থা, প্রকাশনা প্রতিষ্ঠান ছাড়াও বড় বড় কোম্পানিগুলোতে আকর্ষণীয় ডিজাইন তৈরিতে গ্রাফিক্স ডিজাইনারের বিকল্প নেই। সুতরাং, সৃষ্টিশীল এ বিষয়েও যে কেউ গড়তে পারেন নিশ্চিত ক্যারিয়ার। ইন্টেরিয়র বা গ্রাফিক্স ডিজাইন—এগুলো ক্রিয়েটিভ পেশা। ক্রিয়েটিভ কাজের জন্য অনেক মেধা দরকার—এ কথাটি পুরোপুরি ঠিক নয়। এটা হাতে-কলমে শেখার বিষয়। স্টুডেন্টদের সঠিকভাবে গড়ে তুলতে এ কাজটিই এনআইডি করে থাকে। আগ্রহ থাকলে তুলনামূলক স্বল্প মেধাবী শিক্ষার্থীরাও এসব বিষয়ে ভালো ক্যারিয়ার গড়তে পারেন। ইন্টেরিয়র ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ে বিস্তারিত জানতে কথা বলতে পারেন এই নম্বরগুলোতে ০১৯২১৬৬৮৯৯৯, ৯৬১১৭৬৫ অথবা যেতে পারেন এই ঠিকানায় :এনআইডি ক্যাম্পাস-১, ৩৮/১, রোড-২, ধানমন্ডি, ঢাকা। এখানে রয়েছে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), অ্যাপারেল ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (এমটি), নিটওয়্যার ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (কেএমটি), ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ও অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে অনার্স ও ডিপ্লোমা কোর্স। যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন এবং পরীক্ষায় কৃতকার্য হবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদেরকে অনার্স সার্টিফিকেট দেওয়া হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যাল্যায়েন্স বিভাগের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে থাকে এনআইডি। এনআইডিতে শিক্ষার জন্য রয়েছে প্রয়োজনীয় উপকরণ ও আধুনিক সুযোগ-সুবিধা। ভর্তির জন্য রয়েছে শিক্ষার্থীদের বিশেষ কোটা। দরিদ্র, মুক্তিযোদ্ধা, মেধাবী—এসব বিষয়ের উপর ভিত্তি করে এসব কোটা নির্ধারণ করা হয়ে থাকে।