সুমো পেইন্ট
তথ্যপ্রযুক্তির এই যুগে রংতুলির ব্যবহার কিছুটা হলেও কমে গিয়েছে। কম্পিউটারে লভ্য এমন অনেক সফটওয়্যার আছে যেগুলোতে মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকার জন্য অসংখ্য সুবিধা থাকে। বিজ্ঞানের গুণে সফটওয়্যার লেভেলে পাওয়া লক্ষাধিক রঙের মাঝ থেকে পছন্দের রঙ খুঁজে নেওয়া খুব কঠিন নয়। ছবি আঁকতে চাইলে কম্পিউটার এমন অনেক সুবিধাই দিতে পারে। অন্যদিকে ছবি এডিটিং বা উন্নয়নের ক্ষেত্রেও এমন হাজারো অপশন আমরা সফটওয়্যার লেভেলে পাই যেগুলোর কথা লিখে শেষ করা সম্ভব নয়। কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইন করা অনেক সহজ এবং আনন্দের একটি কাজ। ইন্টারনেটে বিনা খরচেই অনেক নতুন অ্যাপ্লিকেশন পাওয়া যায় যেগুলো গ্রাফিক্সের বেশ কিছু কাজ করে দিতে পারে। আর এই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে সুমো-পেইন্ট (http://sumopaint.com/) নামের একটি অসাধারণ ওয়েব-বেজড টুল।
---
ফ্ল্যাট আউট ৩
ফ্ল্যাট আউট ৩ গেমটিতে রেসের পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়েল করার সুযোগ দেওয়ায় গেমটি অন্যান্য রেসিং গেমের চেয়ে কিছুটা ভিন্নরূপে গেমার মহলে উপস্থিত হয়। আর ব্যতিক্রমধর্মী গেমপ্লের কারণে গেমটি বেশ সাড়া ফেলে দেয়। এরপর এর দুটি পর্ব বের হয়। ফ্ল্যাট আউট ৩ ক্যাওস অ্যান্ড ডেসট্রাকশন নামে নতুন বের হওয়া গেমটি এ সিরিজের চতুর্থ গেম। কিন্তু গেমটির মূল ডেভেলপার বাগবিয়ার এবারের গেম ডেভেলপ করেনি। তাদের বদলে এবার গেমটি ডেভেলপ করেছে টিমসিক্স গেম স্টুডিও। পাবলিশ করেছে স্ট্র্যাটেজি ফাস্টের ব্যানারে। গেমের গ্রাফিক্স ও ক্যারেক্টার গ্রাফিক্স দেওয়া হয়েছে আগের দিনের গেমের মতো। গেমটিতে অনেক ধরনের রেসিং ইভেন্ট রাখা হয়েছে, যা অন্যান্য গেমের চেয়ে আলাদা। যা যা প্রয়োজন : প্রসেসর : কোর টু ডুয়ো, ২ গিগাহার্টজ, র্যাম : ২ গিগাবাইট, গ্রাফিক্স কার্ড : এনভিডিয়া জিফোর্স ৮৬০০ জিএস বা এটিআই রাডেওন এইচডি ২৬০০ প্রো এবং ফ্রি হার্ডডিস্ক স্পেস : ১২ গিগাবাইট। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন : http://www.gamesbob.com/flashout ঠিকানায়।
---
পড়াশোনা নিয়ে
বাংলাদেশেও শিক্ষাবিষয়ক বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যেখানে আগ্রহী শিক্ষার্থীরা নানা তথ্য পেতে পারেন। তেমনই শিক্ষাবিষয়ক নানা তথ্য নিয়ে রয়েছে পড়ালেখা ডট কম ডট বিডি নামের একটি ফোরাম। এতে বিনা মূল্যে নিবন্ধিত হয়ে একাডেমিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি জুনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট (জেএসসি), সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি), হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নানা ধরনের তথ্য ও সাজেশন পাওয়া যাবে। ভিজিট করার ঠিকানা : www.poralekha.com.bd/forum
