গলাচিপায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:৫৯

গলাচিপায় নিখোঁজের তিন দিন পর সোমবার বাদল মোল্লা নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে বাদল মোল্লা গত ২৪ নভেম্বর ভোর রাতে বাড়ি থেকে নিখোঁজ হন। বাদলের স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ-খবর করেও সন্ধান পায়নি। সোমবার এলাকাবাসী পুলিশে খবর দিলে উত্তর আমখোলা বাড়ির পশ্চিম পাশের জৈনপুরী খানকার পুকুর থেকে বাদলের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অজ্ঞাতদের আসামি করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা হয়েছে।