পীরগঞ্জে সংসদ সদস্য জাহিদকে সংবর্ধনা

আপডেট : ০২ মে ২০১৯, ২৩:০৪

বিএনপি থেকে ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পীরগঞ্জ মাইক্রস্ট্যান্ডে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় এমপি জাহিদ বলেন, একাদশ সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এ নির্বাচন একটি প্রহসনের নির্বাচন। আমরা নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য সংসদের ভেতরে-বাইরে সংগ্রাম করে যাব। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম প্রমুখ।