বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা স্কুল মাঠে আমাদের গ্রাম সংস্থার উদ্যোগে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ৮ম জ্ঞান মেলা।
প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার তালুকদার। বিশেষ অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় সচিব ডঃ মিহির কান্তি মজুমদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আঞ্জুমান, বাগেরহাট জেলা প্রশাসক মুঃ শুকুর আলী, সহকারী পুলিশ সুপার পঙ্কজ রায়।
শনিবার সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন পারভীন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্যা আঃ রউফ, জাকারিয়া স্বপন, আমাদের গ্রামের নির্বাহী রেজা সেলিম, বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ জলিল, অধ্যাপিকা মোশাহিদা সুলতানা, ইউপি চেয়ারম্যান শেখ বজলুর রহমান, সর্দার আঃ হান্নান ডাবলু প্রমুখ।
মেলায় কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), ঢাকা আহ্ছানিয়া মিশনসহ বিভিন্ন সংস্থা স্টল দেয়। জ্ঞান মেলার অংশ হিসেবে বিকাল ৩ টায় আমাদের গ্রাম চত্বরে সড়ক দুর্ঘটনা রোধকল্পে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই নিসচা খুলনা জেলা সাঃ সম্পাদক ও সিডিপির বিভাগীয় সমন্বয়কারী এস এম ইকবাল হোসেন বিপ্লব এর সভাপতিত্বে এবং প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক গোলাম ইয়াছিন, সাংবাদিক এম এ সবুর রানা, শিক্ষক গোবিন্দ, পিযুষ কান্তি, নির্মলেন্দু, কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশন এরিয়া ম্যানেজার মোঃ জাফর ইকবাল, ফকির আতিয়ার, ছপরুল সেখ, ফারুক, আবুল হোসেন প্রমুখ। মেলায় হা ডু ডু, লাঠিখেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
