গত বৃহস্পতিবার নড়াইল জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত পূর্ণ প্যানেল জয়ী হয়েছে। নির্বাচনে অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম আজাদ ৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ পেয়েছেন ৩৭ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ ওমর ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুস ছালাম, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রমা রাণী রায়, গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ নাজমুল ইসলাম লিটন, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট রোকেয়া বেগম নির্বাচিত হয়েছেন।
