শুক্রবার পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দারের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে আলোচনা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ। খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, সমাজসেবক রুস্তুম মিয়া, মজিদা বেগম মহিলা কলেজের মো. জাকির হোসেন, বিশ্বাস সাইদুর রহমান, অভিভাবক বরুণ কুমার দাস,সাবেক ইউপি সদস্য জামালউদ্দিন মিয়া স্বপন, কিন্ডারগার্টেনের ম্যানেজিং কমিটির মো. নজরুল ইসলাম বিশ্বাস, শিক্ষার্থী তাহসিনউদ্দিন দীপ, আইরিন গাজী প্রমুখ। পরিচালনায় শিক্ষক শাহিন হাওলাদার। মোনাজাত পরিচালনায় মাও. মো. ফারুক হোসাইন। শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে শরীক হন।
