চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের অসমাপ্ত অংশের কাজ শেষ করার জন্য আগামীকাল রবিবার সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করবে। নির্মাতা প্রতিষ্ঠান মীর আকতারের ১৫ প্রকৌশলী গত বুধবার চট্টগ্রামে এসেছেন। তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ শুরু করবেন বলে দৈনিক ইত্তেফাককে জানিয়েছেন বহদ্দারহাট ফ্লাইওভারের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মো. ইলিয়াস।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর নগরীর বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসে ১৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হওয়ায় সরকার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফ্লাইওভারটির অসমাপ্ত কাজ শেষ করার সিদ্ধান্ত গ্রহণ করে।
