জোকস

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৯
বাড়ির নতুন কাজের লোক রান্না করতে শুরু করেছে। এমন সময় চিত্কার করে উঠলেন বাড়ির গৃহকর্ত্রী। কাজের লোককে বললেন, ‘সে কী তুমি মাছ না ধুয়েই রান্না করছ যে!’ ‘কী যে কন আম্মা। মাছ তো সারাজীবন পানিতেই থাকে। মাছরে আবার ধোওনের দরকার কী?’ - উত্তরে জানালো কাজের লোকটি। স্টেনোগ্রাফারকে ডেকে খুব দ্রুত একটা চিঠির ডিকটেশন দিলেন বস। তারপর— বস :এমন কোনো জায়গা কি আছে যেটা তুমি বুঝতে পারনি? স্টেনোগ্রাফার :মাঝের কিছু জায়গা বুঝিনি স্যার! বস :মাঝের কোন জায়গাটা বলো? স্টেনোগ্রাফার :ওই যে স্যার চিঠির প্রথমে ‘জনাব’ আর শেষে ‘আপনার বিশ্বস্ত’ এর মাঝে কী বললেন সেটা শুধু খেয়াল করতে পারিনি!’ :এক শর্তে তোমাকে টাকা ধার দিতে পারি। তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে টাকাটা নিয়ে তুমি মদের দোকানের দিকে হাঁটা ধরবে না। : তা ঠিক আছে। তুমি ধারের টাকাটা আরেকটু বাড়িয়ে দাও। তাহলে আমিও মদের দোকানের দিকে আর না হেঁটে বরং একটা ট্যাক্সি নিয়েই যাব! শিক্ষক :বাহ! তোমার লেখাতো খুব সুন্দর হচ্ছে। কিন্তু তুমি যে ‘র’ লিখেছে সেখানে ‘র’ এর নিচের ফোঁটাটা কোথায়? ছোট্ট সঞ্জু :স্যরি ম্যাডাম। ওটা এখনও পেন্সিলের মধ্যেই আছে!