আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘ভারত-বাংলাদেশ কবিতাবাসর’ অনুষ্ঠিত হবে।
‘ভারত-বাংলাদেশ কবিতাবাসর’-এর আয়োজক ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ভারতীয় হাইকমিশন এবং সহযোগিতায় রয়েছে ঢাকা জাতীয় কবিতা পরিষদ।
কবিতাবাসরে বাংলাদেশের সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, আনোয়ারা সৈয়দ হক, রূবি রহমান এমপি, হাবিবুল্লাহ সিরাজী, মুহম্মদ নূরুল হুদা, অসীম সাহাসহ অন্যান্য খ্যাতিমান কবি এবং ভারতের আশিস সান্যাল, উত্তম দাস, চন্দ্রকান্ত মোরাসিং, পীযূষ রাউত, কৃষ্ণা বসু, মৃণাল বসু চৌধুরী, স্বপন সেনগুপ্ত, পঙ্কজ সাহা, শ্যামল কান্তি দাস প্রমুখ আবৃত্তি করবেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের দুই প্রখ্যাত আবৃত্তিশিল্পী যথাক্রমে ডালিয়া আহমেদ ও সৌমিত্র মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর (গীতাঞ্জলি থেকে) ও সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করবেন।
