হাজীগঞ্জে ছাত্রী ধর্ষক গ্রেফতার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
চাঁদপুরের হাজীগঞ্জে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৩১ জানুয়ারি এ ঘটনা ঘটে। ধর্ষিতার মা বাদী হয়ে ২ ফেব্রুয়ারি হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত ধর্ষককে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ির পাশে তেঁতুল গাছতলায় তেঁতুল কুড়াতে গেলে ৫ সন্তানের জনক মৃত আ. মতিনের ছেলে দেলোয়ার হোসেন (৬০) ঐ ছাত্রীটিকে জোরপূর্বক মুখে কাপড় দিয়ে নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে। মেয়ে বাড়িতে এসে তার মা ঘটনাটি জানায়। মেয়ের দাদী মেয়েটির অবস্থা খারাপ দেখে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যায়। ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে পরে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।