হোমনায় তিতাস নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
গতকাল শনিবার কুমিল্লার হোমনা উপজেলার তিতাস নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আমজাদ হোসেন (২৫)। সে উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাচ্চু মিয়ার পুত্র। আমজাদ হোসেন সোমবার উপজেলার রামকৃষ্ণপুর এলাকার তিতাস নদীতে মাটি ভরাট করার একটি ড্রেজারে কাজ করার সময় পানিতে পড়ে নিখোঁজ হয়ে ছিল।