কোটালীপাড়ায় ধর্ষণের ঘটনায় নৈশ প্রহরী গ্রেফতার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বামী পরিত্যক্তা এক মহিলাকে ধর্ষণের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী আ. হালিম শেখকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় ওই মহিলার মা বাদী হয়ে আ. হালিমকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।