ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৪৭তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনকারী যেসব গ্র্যাজুয়েট ইতিমধ্যে মূল সনদপত্র উত্তোলন করেছেন, তাদের ঐ সনদপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনকারী যেসব গ্র্যাজুয়েট ইতিমধ্যে মূল সনদপত্র উত্তোলন করেছেন, তাদের অবিলম্বে মূল সনদপত্র পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ৩০৯ নম্বর কক্ষে জমা দিয়ে সনদপত্র জমাদানের রশিদ সংগ্রহ করতে হবে। মূল সনদপত্র জমা না দিলে অংশগ্রহণেচ্ছুরা সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন না। আগামী ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
