ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপি’র বিবদমান কোন্দলের জের ধরে একাংশের দায়ের করা মামলায় ২ ইউপি চেয়ারম্যানসহ কারারুদ্ধ ২২ নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক কোয়াছম উদ্দিনের নেতৃত্বে শনিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
