যুবলীগের বিক্ষোভ সমাবেশ আজ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৯
ওয়াশিংটন টাইমস পত্রিকায় খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহী কলামের প্রতিবাদে আজ সোমবার বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করবে যুবলীগ। বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।