জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গতকাল রবিবার এক বিবৃতিতে বলেছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আওয়ামী লীগ মহাজোট সরকার তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে ট্রাইব্যুনাল গঠন করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে শাস্তি প্রদানের ষড়যন্ত্র শুরু করেছে।
সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে, জামায়াতের নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড দেয়া হবে। সরকার সাজানো ছকে বিচারের নামে প্রহসন করে শীর্ষ নেতাদের ফাঁসি দেয়ার ষড়যন্ত্র করছে। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতিতে আজ সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সংগঠনের সকল শাখার প্রতি আহবান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী যে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাতে বাধা দিলে সরকার চরম পরিণতি বরণ করবে।
