জাতীয় মানবাধিকার সোসাইটির সহযোগী সংগঠন কবি সোসাইটির “মানবাধিকার কবিতা পুরস্কার” পাচ্ছেন কবি মহাদেব সাহা। ৩ ফ্রেব্রুয়ারি কবি সোসাইটির নির্বাহী সভাপতি কবি মুনায়েম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী। কবি মহাদেব সাহা বাংলা ১৩৫১ সালের ২০শে শ্রাবণ সিরাজগঞ্জ জেলার ধানঘড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১০৮টি। -প্রেস বিজ্ঞপ্তি
