রাজধানীর ২১ থানায় আজ ছাত্রলীগের মিছিল সমাবেশ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩০
একাত্তরের ঘাতকদের বাঁচাতে ‘বিএনপির মদদে’ জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে রাজধানীর ২১ থানা ইউনিটে আজ সোমবার বিকাল ৪-১ মিনিটে একযোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে ছাত্রলীগ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ২১টি টিম এ কর্মসূচিতে নেতৃত্ব দিবে। গত ৩১ জানুয়ারি এ কর্মসূচি ঘোষণা করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ কর্মসূচি সফল করার জন্য ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।