শিবালয়ে বাঁধে ভাঙন

আপডেট : ০৩ মে ২০১৯, ০০:২৮

মানিকগঞ্জ :জেলার শিবালয়ে আরিচা-জাফরগঞ্জ রাস্তা কাম বাঁধের নীচের অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধটি। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় বাঁধটি ধসে বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠ পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আশপাশের বাড়ি-ঘর, আরিচা নদী বন্দর, স্কুল, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান নদী গর্ভে চলে যাবে। বন্ধ হয়ে যাবে আরিচা-জাফরগঞ্জের মধ্যে যোগাযোগ। বাঁধের পাশে যমুনায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণেই এ অবস্থা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। ভাঙন রোধে স্থানীয় তেওতা ইউনিয়ন পরিষদ ও নিহালপুরবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা করছেন        —শহিদুল ইসলাম সুজন