শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ গতকাল রবিবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালনে দায়িত্বশীল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি নতুন প্রজন্মের গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতামূলক কোন কর্মসূচি না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী গতকাল ঢাকার আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহ্বান জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহীউদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। - তথ্য বিবরণী
