নোটিশ বোর্ড

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৫৯
অঞ্জন’স বসন্ত বাতাসে ভালোবাসার ছোঁয়ায় মেতেছে ফ্যাশন হাউস অঞ্জন’স। এবার প্রকৃতির বর্ণিলতা এর পোশাকের ক্যানভাসে ফুটে উঠেছে নানা রঙে। মোটিভ হিসেবে প্রাধান্য পেয়েছে ফ্লোরাল বা জিওমেট্রিক শেপ। এগুলো পাওয়া যাবে অঞ্জন’সের সকল শোরুমে। যাত্রা শুরু করল আত্তিন ক্যাফে লাউঞ্জ অ্যারাবিয়ান ফুডসের সম্ভার নিয়ে যাত্রা শুরু করল আত্তিন ক্যাফে লাউঞ্জ। গত ২৫ জানুয়ারির বনানীর ২৭ রোডের ৯ নম্বর বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই ক্যাফের যাত্রা শুরু হয়। বিস্তারিত জানা যাবে, আত্তিন ক্যাফে লাউঞ্জ, বাড়ি-৯, রোড-২৭, বনানী, ঢাকা, ফোন :০২৮৮১৭৩৩৪। নারায়ণগঞ্জে জেনিস নারায়ণগঞ্জের ২নম্বর রেলগেট গত ২২ জানুয়ারি জেনিস’ সু স্টোরের নতুন একটি শোরুমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে সকল পণ্যের উপর ১০% ছাড় রয়েছে ক্রেতাদের জন্য। কে ক্র্যাফট বসন্তের নানা পোশাকে সেজেছে দেশের অন্যতম প্রধান বুটিক হাউস কে ক্র্যাফট। বসন্তকে বরণ করে নিতে কে ক্র্যাফট নানা আয়োজনে তার সম্ভার সাজিয়েছে। বসন্ত ভালোবাসার এই কালেকশনে থাকছে নতুন নতুন ডিজাইনের শাড়ি, টপস্, সালোয়ার-কামিজ, পুরুষদের ফতুয়া, শর্ট-পাঞ্জাবি ও শিশুদের পোশাক। এ ছাড়াও যুগল পোশাকের রয়েছে বিশেষ সম্ভার। আর এই বিশেষ আইটেমগুলো পাওয়া যাচ্ছে কে ক্র্যাফটের সব শাখায়। এনা লা মোড দেশীয় উপাদান দিয়ে জুতা ও ব্যাগ তৈরির অনন্য হাউজ এনা লা মোড ক্রেতা সাধারণকে দিচ্ছে মেগা ভ্যালেইন্টাইন অফার। এ অফার হচ্ছে ৩০০০ টাকার কেনাকাটা করলেই পাওয়া যাবে এক জোড়া জুতো বা স্যান্ডেল ফ্রি। উত্তরা, বনানী, গুলশান পিংকসিটি, বসুন্ধরা সিটি এবং চট্টগ্রাম নাসিরাবাদ আফমি প্লাজা শোরুমে ১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেগা ভ্যালেইন্টাইন অফার। নগরদোলা শারদীয় পূজা উত্সব উপলক্ষে নগরদোলায় পাওয়া যাবে পূজার বিশেষ পোশাকের সমাহার। পূজা উত্সব যেহেতু মোটামুটি গরমের মধ্যে উদযাপন হয়ে থাকে নগরদোলা তাই বেছে নিয়েছে গরমে ব্যবহার উপযোগী আরামদায়ক কাপড়গুলো এবং রং নির্বাচনের ক্ষেত্রে প্রথা অনুযায়ী অঞ্জলি দেওয়ার পোশাক লাল কোরা রঙকে প্রাধান্য দিয়েছে। মূল্য নির্ধারণ করা হয়েছে ক্রেতাসাধারণের ক্রয় ক্ষমতা বিবেচনা করে। আবর্তন ফাগুনের রঙে রাঙাতে ফ্যাশন হাউস আবর্তনের পোশাকগুলো সাজানো হয়েছে বসন্তের রঙে।। পোশাকগুলোতে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে তাঁতের সুতি, এন্ডি কটন ও সিল্ক। পোশাক কালেকশনে রয়েছে কুর্তা, শর্ট কামিজ, লং সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি। ভ্যালেন্টাইন আর বসন্ত উপলক্ষে সাশ্রয়ী মূল্যে ওয়ারী, মিরপুর-১০, মালিবাগ ও ধানমন্ডি শাখায় পাওয়া যাবে এসব পোশাক। লাল সাদা নীল হলুদ বসন্তকে বরণ করতে লাল সাদা নীল হলুদ সেজেছে বর্ণিল সাজে। লাল নীল হলুদ সবুজ সব রং ভিড় করেছে লাল সাদা নীল হলুদের পোশাকে। সুতি কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক, সিকোয়েন্সের মিশেলে ফ্লোরাল ও ঐতিহ্যবাহী আল্পনার মোটিফে তৈরি হয়েছে পোশাকগুলো। এ পোশাকগুলো পাওয়া যাবে লাল সাদা নীল হলুদের সকল শোরুমে। ওজি ভালোবাসা দিবসকে সামনে রেখে ফ্যাশন হাউস ওজি সেজেছে বহুবর্ণ সাজে। সুতি কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক, সিকোয়েন্সের মিশেলে ফ্লোরাল ও ঐতিহ্যবাহী আল্পনার মোটিফে তৈরি হয়েছে পোশাকগুলো। পোশাকগুলো পাওয়া যাবে সোবহানবাগ, সীমান্ত স্কয়ার ও মালিবাগে ওজির নিজস্ব আউটলেটে। ক্রিম অ্যান্ড ফাজ এবারের ভ্যালেন্টাইনে ক্রিম অ্যান্ড ফাজ এবং নক্ষত্রবাড়ি ‘এক্সপ্রেশনস অব লাভ’ নামের একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘এক্সপ্রেশনস অব লাভ’ শিরোনামের এই প্রতিযোগিতার নিয়ম খুব সাধারণ। এই প্রতিযোগিতায় অংশ নিতে ক্রিম অ্যান্ড ফাজের ধানমন্ডি ও বনানী শাখায় যেতে হবে। সেখানে নিজেদের সুন্দর সুন্দর ছবি তুলে আপলোড করতে হবে ক্রিম অ্যান্ড ফাজের নির্দিষ্ট ফেসবুক ফ্যান পেজ-এ। সেই সাথে জানিয়ে দিতে হবে পছন্দের মানুষটিকে ভালোবাসার কারণটিও। ফেসবুকের সর্বোচ্চ লাইকের মাধ্যমে নির্বাচিত বিজয়ী দুই জুটিকে দেওয়া হবে নক্ষত্রবাড়ির রাজেন্দ্রপুরে সময় কাটানোর সুযোগ। বাসন্তী তাজমহল রোডের ফ্যাশন হাউস বাসন্তী এবার নিয়ে এসেছে ফাল্গুন ও ভ্যালেন্টাইনের আকর্ষণীয় ডিজাইনের পোশাক। পোশাকগুলোর মধ্যে আছে সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি, ছেলেমেয়েদের ফতুয়া ও টি-শার্ট। রং, ডিজাইন, কাটিংয়ে বৈচিত্র্যপূর্ণ এসব পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, ব্লক, ইয়ক, কারচুপি, চুমকিসহ বিভিন্ন মোটিফে। সুতি, তাঁত, সিল্ক ও চিকেন, জামদানি কাপড় ব্যবহার করা হয়েছে এসব পোশাকে। এসব পোশাক পাওয়া যাবে বাসন্তীর সব শোরুমে। ছবি মেলার স্পন্সর হলো ইস্পাহানি শিল্পকলা একাডেমীতে গত ২৫ জানুয়ারি বিকেল ৪টায় উদ্বোধন হলো আন্তর্জাতিক আলোকচিত্র উত্সব ছবি মেলার। বর্ণাঢ্য এই আলোচিত্র উত্সবে অংশগ্রহণ করছে বাংলাদেশসহ মোট ২৪টি দেশ। দেশের ঐতিহ্যবাহী চা ইস্পাহানি এই আন্তর্জাতিক আলোকচিত্র উত্সবের অন্যতম স্পন্সর হয়েছে। বিশাল পরিসরে এই বর্ণাঢ্য আলোকচিত্র প্রদর্শনী একসঙ্গে চলছে অলিয়সঁ ফ্রসেস ঢাকা, বেঙ্গল গ্যালারির চিত্রশালা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা ছবির হাট, ঢাকা আর্ট সেন্টার, দৃক গ্যালারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের লিচুতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন-সংলগ্ন মল চত্বরে। ছবি মেলা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য যে, ছবি মেলার অন্যতম স্পন্সর হিসেবে ইস্পহানি প্রদর্শনীর থিম লাইনের সঙ্গে সঙ্গতি রেখে স্পন্সরের দায়িত্ব পালনের পাশাপাশি, আগত দর্শনার্থীদের হাতে উপহার হিসেবে তুলে দেবে একটি করে গাছের চারা, যাতে শিল্পমনা মানুষগুলো ছবি দেখার সতেজ অনুভূতিকে ধরে রাখতে পারেন বৃক্ষের সবুজ প্রেমে।