টেকনাফে ডিম দিতে এসে মারা যাচ্ছে মা কাছিম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৬
টেকনাফ উপকূলীয় সি-বিচে শত শত মৃত কাছিম পড়ে রয়েছে। বীচের মৃত কাছিম দেখে পরিবেশবাদী ও সংশ্লিষ্টরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। রবিবার বিকালে ইসিএ এলাকার প্রকল্প পরিদর্শন শেষে ফেরার পথে বাহারছড়া শামলাপুর সি-বিচ হয়ে টেকনাফ পর্যন্ত প্রায় শতাধিক মৃত কাছিম পড়ে থাকতে দেখেন। শুধু তাই নয় শামলাপুর মনতলী এলাকায় একটি ছোট মৃত ডলফিনও দেখা গেছে। এ সময় পরিবেশ অধিদপ্তর জানায়, এটি হীরাবতি প্রজাতির ছোট ডলফিন। বর্তমানে টেকনাফ বিচ এখন মৃত কাছিমের এলাকায় পরিণত হয়েছে। মা কাছিমগুলো ডিম দিতে এসে লাশ হচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। অস্বাভাবিক সংখ্যক মৃত কাছিমের বিষয়ে পরিবেশ অধিদপ্তর টেকনাফ ন্যাচারাল রির্সোস ম্যানেজমেন্ট কর্মকর্তা হাসিবুর রহমান জানান, এ সময় বিভিন্ন কারণে বিচে মৃত কাছিম দেখা যায়। এ কাছিমগুলো ডিম পাড়তে এসে উপকূলে মারা যায়। এ কাছিমগুলো সাগরে জালে, বিচে কুকুর ও শিয়ালের কবলে পড়লে আর সাগরে ফিরতে পারে না বলে মন্তব্য করেন তিনি।