চাক হেগেল হতে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০২
অনেক বিতর্কের পর সম্ভবত চাক হেগেলকেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসাবে বেছে নিতে যাচ্ছে ওবামা প্রশাসন। আর এমনটাই ধারণা করছে দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা।—খবর সিনহুয়া ভিয়েতনাম যুদ্ধের বিশেষজ্ঞ এবং রিপাবলিকান দলের সাবেক এই সিনেটরের বিরুদ্ধে আইনপ্রণেতাদের রয়েছে ব্যাপক সমালোচনা। ইসলামি প্রজাতন্ত্রী ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করায় জিওপি আইনপ্রণেতাদের দ্বারা উপহাসের পাত্রও হতে হয়েছে তাকে। সিনেটে এ বিষয়ে আলোচনার পর গত বৃহস্পতিবার হেগেল বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসাবে সিনেট তাকে নিশ্চিত করতে পারে আবার বাদও দিতে পারে। তবে সাবেক ডেমোক্রেট সিনেটর ইভান বে বলেন, তার সম্ভাবনা এখনো শেষ হয়নি। রবিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আইনপ্রণেতারা হেগেলকে ‘না’ ভোট দিলেও প্রেসিডেন্টের উচিত হবে তাকে নির্বাচন করা এবং সিনেটরদের থেকে প্রশাসন যে তাকেই বেছে নেবে একথা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়। এদিকে হেগেলের অন্যান্য সমালোচকদের মত ওবামার প্রচারণা উপদেষ্টা ও সাবেক হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি এখনো নবজাতকের পর্যায়ে রয়েছেন। তার অভিজ্ঞতার ভান্ডার খুব সামান্যই বলা চলে।