মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষায় নির্ধারিত সময়ের চেয়ে পরীক্ষার্থীদের কম সময় দেয়ায় এক হল সুপার ও এক কক্ষ পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে।
সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় উপকেন্দ্রে ২৫ পরীক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পর নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং সময় শেষ হবার ৫ মিনিট আগেই উত্তরপত্র ছিনিয়ে নেয়া হয় বলে পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন। এই ঘটনায় কক্ষ পরিদর্শক হাবিবুর রহমানকে দুই বছরের জন্য বরখাস্ত এবং উপ-কেন্দ্রটির হল সুপার মাহমুদুর রহমানকে এবছরের জন্য বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, দুই শিক্ষককে পরীক্ষার কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়েছে এবং এই ঘটনায় এডিসি সাগরিকা নাসরিনকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
