ব্রডকাস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি বেলাল সম্পাদক সায়েম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
ব্রডকাস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) ২০১৩-১৪ সালের কার্যকরি পরিষদের নির্বাচনে বেলাল আমান সভাপতি এবং এমএ সায়েম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২ ফেব্রুয়ারি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশে সকল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের ব্রডকাস্ট বিভাগে কর্মরতদের সমন্বয়ে বিএবি গঠিত হয়েছে। সভায় সভাপতি ও সম্পাদককে অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি