‘পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট’ বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৬
পাবলিক ফিন্যানসিয়াল ম্যানেজমেন্ট: দ্য রোল অব সুপ্রিম অডিট ইনস্টিটিউশন (এসএআই) অব বাংলাদেশ ইস্যুজ এন্ড চ্যালেঞ্জ’ গ্রন্থের মোড়ক উন্মোচন গতকাল সোমবার উপলক্ষে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়, অডিট ভবনের এফকেএমএ বাকী অডিটরিয়ামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিনিয়র) জনাব মো. আমির খসরু। বইটির রচয়িতা বাংলাদেশের কম্পট্রোলর এন্ড অডিটর জেনারেল (সিএজি) জনাব আহমেদ আতাউল হাকিম এফসিএমএ তার বক্তব্যে সরকারি আর্থ-ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বইটিতে সন্নিবেশিত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন।