সাংবাদিক দম্পতি সাগর-রুনীসহ সকল সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে ১১ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক মহাসমাবেশ ডাকা হয়েছে। সমাবেশ সফল করতে সকল সাংবাদিককে মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নভক্ত (ডিইউজে) বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতাদের এক মতবিনিময় সভায় এই আহবান জানানো হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি ওমর ফারুক, ডিইউজে সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিইউজে সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, জাতীয় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরী প্রমুখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
