ছেলেধরা সন্দেহে কালিহাতীতে এক গারোকে হত্যা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
কালিহাতীর এলেঙ্গা উপশহরে সোমবার বিকেলে ছেলেধরা সন্দেহে এক গারো আদিবাসীকে স্থানীয় জনগণ পিটিয়ে হত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেধরা গুজব ছড়িয়ে পড়লে সন্দেহভাজন অজ্ঞাত এক গারো আদিবাসীকে রাস্তা থেকে ধরে এলেঙ্গার মদিনা রাইস মিলের পিছনে নিয়ে যাওয়া হয়। সেখানে উক্ত আদিবাসীর নাম-ধাম পরিচয় জানার সুযোগ না দিয়ে প্রচণ্ডভাবে মারধোর করা হয়। কালিহাতী থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করে। রাতে চিকিত্সারত অবস্থায় তার মৃত্যু ঘটে।