জাবিতে তিনদিনব্যাপী চলচ্চিত্র উত্সব শুরু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী গতকাল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে জাবি’র দ্বিতীয়বর্ষের শিক্ষার্থীদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায়’-এর আয়োজন করে। গত ডিসেম্বর মাস থেকে ৪১তম ব্যাচ শিক্ষার্থীরা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরাসহ দরিদ্র মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেন। প্রতিদিন দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে। উত্সবের ছবিগুলোর মধ্যে রয়েছে- জাগো, বাড মেইমেড, মাগাদেরা, গেরিলা, মিডনাইট মিট দি ট্রেন, দি হাঙ্গার গেমস, সাথী, বীরজারা।