বিএমএ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত প্রশ্নে হাইকোর্টের রুল

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৯
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বিএমএ ও সমাজ সেবা অধিদফতরের নিবন্ধন কর্তৃপক্ষের মহাপরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতির মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। ২৯ নভেম্বর বিএমএ’র নির্বাচনে সরকার সমর্থিত স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) জয়লাভ করে। তবে ফল ঘোষণার পর বিএনপি সমর্থক চিকিত্সকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই নির্বাচনের ফল প্রত্যাখান করে।