ট্রাস্ট ব্যাংক ৭ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব শুরু ২ মার্চ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৯
রৌদ্রেই জন্মাবে বিদ্রোহ, যুক্তিতেই সমকাল’ শ্লোগানে আগামী ২ ও ৩ মার্চ ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর আয়োজনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাস্ট ব্যাংক ৭ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব। দু’দিনব্যাপী এই উত্সবে সারা দেশের শ্রেষ্ঠ সরকারি ও বেসরকারি-বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২০০০ জন শিক্ষক, শিক্ষার্থী ও ক্লাব মডারেটর উপস্থিত হবেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত প্রকাশিত বিতর্কের অভিধান ‘যুক্তিপত্র’-এর মোড়ক উন্মোচন, বর্ণাঢ্য র্যালি, বিতর্কের ওপর কর্মশালা, বিভিন্ন মডেলের বিতর্ক প্রদর্শনী, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন মিট দ্যা পারসোনালিটি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সার্টিফিকেট, পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ। অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য যোগাযোগ- ০১৭১১-৫৪১৫৬৬, ০১৭১৬৫৮৮৭০৮, ০১৮২৩-৩৯২৪৬৯, ০১৭৫৪৩৪৩৩৩৩। -প্রেস বিজ্ঞপ্তি