কবি ফজল শাহাবুদ্দীনের জন্মদিন পালন

দেশ আজ বোমার আঘাতে জর্জরিত- এরশাদ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০১
কবি ফজল শাহাবুদ্দীনের ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশের বর্তমান অবস্থায় আক্ষেপ করে বলেন, দেশের অবস্থা দেখে আমরা বিচলিত। আমরা কি এমন দেশ চেয়েছিলাম! আমরা তো একটা ছবির মতো, কবিতার মতো, সংগীতের মতো, পাখির ডাকের মতো সুন্দর দেশ চেয়েছিলাম। কিন্তু আজ! বোমার আঘাতে দেশ জর্জরিত। পুলিশের মাথা থেকে রক্ত ঝরে! এসব আমাদের দেখতে হচ্ছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর ব্র্যাক সেন্টারে কবিতা বিষয়ক পত্রিকা ‘কবিকণ্ঠ’ আয়োজিত কবি ফজল শাহাবুদ্দীনের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কবিপত্নী আজমেরী শাহাবুদ্দীন তাদের দাম্পত্য জীবনের স্মৃতি রোমান্থন করেন এবং কবিকে নিয়ে আরো স্মৃতিচারণামূলক প্রবন্ধ, কবিতা পাঠ করেন অধ্যাপক ড. আব্দুস সাত্তার, কবি আল মুজাহিদী, মাকিদ হায়দার, হায়াত্ সাইফ, এরশাদ মজুমদার, নাজমা এনায়েত উল্লাহ খান, জাহাঙ্গীর ফিরোজ, আবু করিম, মাহমুদ হাফিজ, হাবিবুল আলম বীর প্রতীক প্রমুখ।